মৌলভীবাজারে শেষ হলো আঞ্চলিক লোকজ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গত শুক্রবার বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিলেট বিভাগীয় সম্মেলন ও আঞ্চলিক লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাইফুর রহমান মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাচ, গান, পুথিপাঠ ও ঢপযাত্রা পরিবেশন করেন সিলেট বিভাগের নানা প্রান্তের সংস্কৃতিকর্মীরা।
শ্রীমঙ্গলের বিজয়ী থিয়েটার ও মৌলভীবাজারের জীবনচক্র থিয়েটার যৌথভাবে এ উৎসব আয়োজন করে। শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় উদ্বোধনী আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সম্মেলন ও আঞ্চলিক লোকজ উৎসব পর্ষদের আহ্বায়ক আ স ম সালেহ সোহেল।