মৌলভীবাজারে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে। গতকাল শনিবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে থেকেশোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়। পরে চৌমোহনা চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাম্মীর হাবিব চৌধুরী, আবদুল আহাদ, সৈয়দ ময়নু প্রমুখ।