মৌলভীবাজারে হাওর থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হাইল হাওরের বড়খাড়ুয়া বিল এলাকা থেকে গতকাল বুধবার শ্রীকান্ত দেবনাথ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীকান্ত দেবনাথ ১৫-১৬ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর নিখোঁজ ছিলেন। নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান জানান, বরইউড়ি গ্রামের কাছে হাইল হাওরের বড়খাড়ুয়া বিল এলাকায় গতকাল সকালে স্থানীয় লোকজন ঘাস কাটতে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। তাদের কাছ থেকে খবর পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান।
মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার চক্রবর্তী লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন বলেছেন লোকটি অপ্রকৃতস্থ ছিল। ধারণা করা হচ্ছে হয়তো পানিতে পড়ে মারা গেছেন। লাশের শরীরের বেশির ভাগ অংশই পচে গেছে।