মৌলভীবাজারে হোটেল মালিক-শ্রমিক চুক্তি বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল আজহা ও দুর্গাপূজায় উৎসব ভাতা (বোনাস) দেওয়ার বিষয়ে মালিক-শ্রমিকদের মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন হোটেলশ্রমিকেরা। মৌলভীবাজার জেলা হোটেলশ্রমিক ইউনিয়নের এক সভা থেকে গত শুক্রবার এ দাবি জানানো হয়।
জেলা হোটেলশ্রমিক ইউনিয়ন ও কয়েকজন হোটেলশ্রমিক সূত্রে জানা গেছে, জেলা শ্রমিক ইউনিয়নের চৌমোনা কার্যালয়ে গত শুক্রবার রাতে ওই সভা হয়।