মৌলভীবাজারের পাঁচজনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। একই সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় তিনজনকে পলাতক দেখিয়ে বিচারকাজ শুরুর সিদ্ধান্ত জানিয়েছেন আদালত।

এই পাঁচজন হলেন সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমদ, ওজায়ের আহমদ চৌধুরী ও মোবারক মিয়া।

২০১৪ সালের ১২ অক্টোবর পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। এ বছরের জানুয়ারিতে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা।