মৌসুমি ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ তেমুহনী এলাকায় গতকাল সোমবার পথশিশু ও দুস্থ ব্যক্তিদের মধ্যে মৌসুমি ফল বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। ফল বিতরণের সময় লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি ফখরুল ইসলাম জুয়েল, সহসভাপতি রাজন মোল্লা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক জামসেদ হিমেল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজু ও অর্থ সম্পাদক রাজু আহমেদসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বন্ধুসভার সদস্যরা জানান, তাঁরা শতাধিক পথশিশু ও দুস্থ ব্যক্তিদের হাতে আম, কাঁঠাল, লিচু ও জামরুল তুলে দেন।