প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের মাইজদিহি ও প্রেমনগর চা-বাগানে বর্ণকুঁড়ি শিশু পাঠশালার শিক্ষার্থী ও আশপাশের সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মধ্যে আম, জাম, কাঁঠাল ও আনারস বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে মৌলভীবাজারের মাইজদিহি চা-বাগানে এবং গতকাল রোববার প্রেমনগর চা-বাগানে এসব ফল বিতরণ করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্থাপিত বর্ণকুঁড়ি শিশু পাঠশালার প্রতিষ্ঠাতা সূর্যদাস তপন এবং শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।