মৌসুমী রহমান পর্তুগালে পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী রহমান
মৌসুমী রহমান

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমান আজ বৃহস্পতিবার রাতে লিসবন পৌঁছেছেন। সেখানকার স্থানীয় সময় বিকেলে সাড়ে চারটার পর (বাংলাদেশের সময় রাত সাড়ে ১০ টা) তার পর্তূগালের রাজধানীতে পৌঁছান।
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ আজ মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে তিনি বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দেবেন।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জেরে ইসলামাবাদ গত মঙ্গলবার বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলে। ফারিনাকে প্রত্যাহারের জের ধরে পাকিস্তান যে পাল্টা পদক্ষেপ নেবে, সরকার এটি আগেভাগেই আঁচ করতে পেরেছিল। তাই সরকার ইসলামাবাদ থেকে মৌসুমী রহমানকে ঢাকায় না এনে লিসবনে বদলির সিদ্ধান্ত নিয়েছিল।
আরও পড়ুন:-
পাকিস্তান ছেড়ে লিসবনের পথে মৌসুমী রহমান