প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার বেলা দুইটার দিকে পৌরসভায় অবস্থানকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে মৌলভীবাজার আড়াই শ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিলেটে পাঠানো হয়েছে। মেয়রের সঙ্গে অবস্থানরত মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, মেয়রের চিকিৎসা চলছে।