মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁকে এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আনিসুল হকের রোগমুক্তি কামনায় গতকাল শনিবার এফবিসিসিআই মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, এফবিসিসিআইয়ের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে মো. মুনতাকিম আশরাফ, মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।