মেয়র আরিফুল কারাগারে অসুস্থ ঢাকায় প্রেরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত বুধবার রাতে হবিগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে প্রথমে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
মেয়র ও বিএনপির নেতা আরিফুল হক সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। তিনি গত মঙ্গলবার হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠান।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুজ্জামান জানান, কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের মাধ্যমে আরিফুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।