মেয়র আরিফুল হক অসুস্থ, ঢাকায় প্রেরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল বুধবার রাতে হবিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাত নয়টায় ঢাকায় পাঠানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। তিনি গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা আমলি আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে ছিলেন। গতকাল রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
হবিগঞ্জ জেলা কারাগারের সুপার নুর শেরা আহমদ ভুঁইয়া আরিফুল হকের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর রক্তচাপ বেড়ে গেছে। এ ছাড়া তিনি হৃদ্রোগে ভুগছেন।