মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করার চিন্তা ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন তিন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করার চিন্তাভাবনা করছে। এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের তিন রিটার্নিং কর্মকর্তা এই সভার আয়োজন করবেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ১১ এপ্রিল চট্টগ্রামের মুসলিম হলে এবং ১২ ও ১৩ এপ্রিল ঢাকায় মতবিনিময় সভা করার চিন্তাভাবনা আছে। ঢাকার মতবিনিময় সভাটি কোথায় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, সে জন্য এই মতবিনিময় সভা করার কথা ভাবা হচ্ছে। সভায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা অংশ নেবেন।