মেয়র ও ১০ কাউন্সিলরের মধ্যে জয়ী মাত্র একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে গতবারের নির্বাচিত মেয়র ও ১০ জন কাউন্সিলর প্রার্থী এবারও অংশ নেন। তবে তাঁদের মধ্যে জয় পেয়েছেন রায়গঞ্জের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসনা হেনা খাতুন।
গতবারের নির্বাচিত মেয়র স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকে ১ হাজার ৬৬৬ ভোট পেয়ে তিন মেয়র প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছেন। এ ছাড়া গতবার নির্বাচিত নয়জন কাউন্সিলরই এবার নির্বাচনে পরাজিত হয়েছেন।
কাউন্সিলর হাসনা হেনা খাতুন বলেন, ‘তাঁরা আমাকে ভালোবেসে আবারও নির্বাচিত করেছেন। এখন মনে হচ্ছে আমি তাঁদের জন্য কিছু করতে পেরেছি।’
সংরক্ষিত ১ ও ২ নম্বর ওয়ার্ডের অন্য দুই মহিলা কাউন্সিলর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।