মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে ৭ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পৌরসভার আয়োজনে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭-এর ফাইনাল খেলা গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৭ নম্বর ওয়ার্ড।
রাজবাড়ী শহরের মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাঠে ১০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিল। খেলায় প্রথমে ব্যাট করে ১৩৯ রান করে ৪ নম্বর ওয়ার্ড। এ রান সহজেই টপকে যায় ৭ নম্বর ওয়ার্ড।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ কামরুন্নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রাশেদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ আহম্মদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার প্রমুখ।
টুটুল ম্যাচসেরা হিসেবে আর রুমান সিরিজ-সেরা হিসেবে পুরস্কৃত হন ।