মেয়র কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান ও আরেক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, আলমগীর খান ও পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক শাহআলম খানকে কারাগারে পাঠানো হয়েছে। এ বছরের শুরুতে চান্দিনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি।