মেয়র খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়।জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মামলাটি করেন। ঢাকা মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে আজ আদেশের দিন ধার্য করেছেন। অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় খোকা বলেছেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এ বক্তব্যের মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর প্রথম রাষ্ট্রপতি হওয়া এবং আদালত কর্তৃক ঘোষিত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক স্বীকৃতি অস্বীকার করে ইতিহাস বিকৃত করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন।