মেয়র থেকে সাংসদ প্রার্থী সিপিবির ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল্লাহ ক্বাফী রতন
আব্দুল্লাহ ক্বাফী রতন

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী ওরফে ক্বাফী রতন। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
কুমিল্লায় তিনিই সিপিবির একমাত্র প্রার্থী। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এর আগে ২০১৫ সালে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন।
আবদুল্লাহ আল ক্বাফী প্রথম আলোকে বলেন, ‘ভোটের অধিকার ও মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। কুমিল্লা জেলা থেকে আমি দলের একমাত্র প্রার্থী। আমার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে। এলাকায় অবস্থান করেই নির্বাচনী প্রচারণা করব। সিটি নির্বাচনে হয়নি। তাই এবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।’