মেয়র পদপ্রার্থীদের প্রতিশ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পনের লক্ষ্যে গতকাল রোববার বেলা ১১টায় আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন।জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী আবদুল মনাফ, আক্তারুজ্জামান আক্তার, মিজানুর রশীদ, লুৎফুর রহমান, আনহার মিয়া, শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ প্রমুখ।