মেয়র পদে একটি মনোনয়নপত্র বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন গত বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে একটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ ছাড়া কাউন্সিলর পদে বিক্রি হয়েছে তিনটি।
উপজেলার নির্বাচন কমিশন কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আহসান হাবিব বলেন, প্রথম দিনেই মেয়র পদে খাজা মঈনুদ্দিন চিশ্তি ও কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ডে মামুনুর রশিদ ও মোতাহার হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডে জয়প্রকাশ গুপ্ত মনোনয়নপত্র কিনেছেন।