মেয়র পদে গঙ্গা মানিককে সমর্থন জনসংহতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভা নির্বাচনে হোমিও চিকিৎসক গঙ্গা মানিক চাকমাকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থন দিয়েছে।
গঙ্গা মানিক চাকমা বলেন, ‘সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে আমাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। আমি এখন মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। জনসংহতি সমিতির দলীয় রেজিস্ট্রেশন না থাকায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করব।’
জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বলেন, দলের সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।