মেয়র পদে ছয়জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপির একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রোববার একই দিনে ওই ছয়জন মেয়র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদুর রহমানসহ ছয়জন সম্ভাব্য প্রার্থী আজ রোববার মনোনয়নপত্র কিনেছেন। অন্যরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী ওসমান গণি চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি রফিকুল আলম।