লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মেয়র পদে ৩ জন, সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ জানান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন আওয়ামী লীগ থেকে, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী বিএনপি থেকে এবং সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টি থেকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক গীতা রানী দাস, রিনা রানী দাস, নাছিমা বেগম ও নয়ন আক্তার, ২ নম্বর ওয়ার্ডে পৌর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আকলিমা বেগম, পারভিন আক্তার ও ইয়াছমিন আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোপেনা আক্তার, নাছিমা বেগম ও মাহমুদা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।