মেয়র পদে দুজনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে গতকাল মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে দুজন, সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে নয়জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী ও সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নাছিমা বেগম, নয়ন বেগম, রিনা রানী দাস ও গীতা রানী দাস; ২ নম্বর ওয়ার্ডে শারমীন আক্তার, ইয়াছমিন বেগম ও আকলিমা বেগম; ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোপেনা আক্তার এবং নাছিমা বেগম মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ৪ নম্বর ওয়ার্ডে তিনজন, ৫ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৬ নম্বর ওয়ার্ডে তিনজন, ৭ নম্বর ওয়ার্ডে চারজন, ৮ নম্বর ওয়ার্ডে দুজন ও ৯ নম্বর ওয়ার্ডে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।