প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার সর্বশেষ মেয়র মনিরুল হক। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার বেলা তিনটায় নগরের নানুয়ার দিঘিরপাড় নিজ বাসভবনে সাংবাদিকদের ডেকে ঘটা করে প্রার্থিতার কথা জানান দিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কাইমুল হক, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা প্রমুখ।