প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভায় মেয়র পদে বিএনপির এক প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা গত দুই দিনে যাচাই-বাছাই করে দুই পৌরসভায় কাউন্সিলর পদে ১২ জনের মনোনয়নপত্রও বাতিল করেছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন মিরকাদিম পৌরসভার বিএনপির প্রার্থী শামসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জামান হোসেন এবং মুন্সিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম ও জালাল উদ্দিন।
নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা বলেন, মিরকাদিমে বিএনপি প্রার্থী শামসুর রহমানের পৌর হোল্ডিং কর বকেয়া থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।