মেয়র পদে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৪ পৌরসভায় গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ২২১টির ফল পাওয়া গেছে। একটিতে নির্বাচন বাতিল করা হয়েছে। চারটির ফল স্থগিত। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের আটজন মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। ২২১টি পৌরসভায় বিজয়ী মেয়র প্রার্থীরা হলেন: পঞ্চগড়ে মো. তৌহিদুল ইসলাম (বিএনপি); ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আলমগীর সরকার (আ.লীগ), পীরগঞ্জে কসিরুল আলম (আ.লীগ); দিনাজপুরে জাহাঙ্গীর আলম (বিএনপি), বীরগঞ্জে মো. হানিফ (স্বতন্ত্র–জামায়াত), ফুলবাড়ীতে গোলাম মুরতুজা সরকার (স্বতন্ত্র), বিরামপুরে মো. লিয়াকত আলী সরকার (আ.লীগের বিদ্রোহী), হাকিমপুরে জামিল হোসেন (আ.লীগ); নীলফামারীর জলঢাকায় ফাহমিদ ( বিএনপি); লালমনিরহাটে রিয়াজুল ইসলাম (আ.লীগ) ও পাটগ্রামে শমসের আলী (আ.লীগ)। কুড়িগ্রামে আবদুল জলিল (আ.লীগ), নাগেশ্বরীতে আব্দুর রহমান মিয়া (জাপা); গাইবান্ধায় শাহ মাসুদ জাহাঙ্গীর কবির (আ.লীগ), সুন্দরগঞ্জে আব্দুল্লাহ আল মামুন (আ.লীগ), গোবিন্দগঞ্জে আতাউর রহমান সরকার (আ.লীগ) এবং রংপুরের বদরগঞ্জে উত্তম কুমার সাহা (আ.লীগ)।

বগুড়ার কাহালুতে হেলাল উদ্দিন কবিরাজ (আ.লীগ), সান্তাহারে তোফাজ্জল হোসেন (বিএনপি), শেরপুরে আবদুস সাত্তার (আ.লীগ), শিবগঞ্জে তৌহিদুর রহমান (আ.লীগ), গাবতলীতে সাইফুল ইসলাম (বিএনপি), নন্দীগ্রামে কামরুল হাসান সিদ্দিকী (বিএনপি–বিদ্রোহী), সারিয়াকান্দিতে আলমগীর শাহী সুমন (আ.লীগ), ধুনটে এ জি এম বাদশা (আ.লীগ–বিদ্রোহী); জয়পুরহাটে মোস্তাফিজুর রহমান (আ.লীগ), আক্কেলপুরে গোলাম মাহফুজ চৌধুরী (আ.লীগ) এবং কালাইয়ে খন্দকার হালিমুল আলম (আ.লীগ)। নওগাঁয় নজমুল হক (বিএনপি), নজিপুরে রেজাউল ইসলাম চৌধুরী (আ.লীগ); পাবনায় কামরুল হাসান (বিএনপি–বিদ্রোহী), চাটমোহরে মির্জা রেজাউল করিম (আ.লীগ–বিদ্রোহী), সুজানগরে আবদুল ওহাব (আ.লীগ), ফরিদপুরে খ ম কামরুজ্জামান (আ.লীগ), ভাঙ্গুড়ায় গোলাম হাসনাইন (আ.লীগ), ঈশ্বরদীতে আবুল কালাম আজাদ (আ.লীগ) এবং সাঁথিয়ায় মিরাজুল ইসলাম প্রামাণিক (আ.লীগ)।

নাটোরে উমা চৌধুরী (আ.লীগ), সিংড়ায় জান্নাতুল ফেরদৌস (আ.লীগ), গুরুদাসপুরে শাহনেওয়াজ আলী মোল্লা (আ.লীগ), নলডাঙ্গায় শফির উদ্দিন মণ্ডল (আ.লীগ), গোপালপুরে নজরুল ইসলাম (বিএনপি), বড়াইগ্রামে আব্দুল বারেক সরকার (আ.লীগ); চাঁপাইনবাবগঞ্জে নজরুল ইসলাম (জামায়াত–স্বতন্ত্র), শিবগঞ্জে কারিবুল হক (আ.লীগ–বিদ্রোহী), রহনপুরে তারিক আহমেদ (বিএনপি), নাচোলে আবদুর রশিদ খান (আ.লীগ); রাজশাহীর ভবানীগঞ্জে আবদুল মালেক মণ্ডল (আ.লীগ), পুঠিয়ায় আসাদুল হক (বিএনপি), তাহেরপুরে আবুল কালাম আজাদ (আ.লীগ), কাঁকনহাটে আবদুল মজিদ (আ.লীগ), আড়ানীতে মুক্তার আলী (আ.লীগ), মুণ্ডুমালায় গোলাম রব্বানী (আ.লীগ), কেশরহাটে শহিদুজ্জামান শহীদ (আ.লীগ), গোদাগাড়ীতে মনিরুল ইসলাম (আ.লীগ), তানোরে মিজানুর রহমান (বিএনপি), কাটাখালীতে আব্বাস আলী (আ.লীগ), নওহাটায় শেখ মকবুল হোসেন (বিএনপি), চারঘাটে জকিরুল ইসলাম (বিএনপি), দুর্গাপুরে তোফাজ্জল হোসেন (আ.লীগ); সিরাজগঞ্জে সৈয়দ আবদুল রউফ (আ.লীগ), উল্লাপাড়ায় এস এম নজরুল ইসলাম (আ.লীগ), কাজীপুরে হাজী নিজামউদ্দিন (আ.লীগ), শাহজাদপুরে হালিমুল হক মিরু (আ.লীগ), বেলকুচিতে আশানুর বিশ্বাস (আ.লীগ) এবং রায়গঞ্জে আব্দুল্লাহ আল পাঠান (আ.লীগ)।

মেহেরপুরের গাংনীতে আশরাফুল ইসলাম (আ.লীগ–বিদ্রোহী); কুষ্টিয়ায় আনোয়ার আলী (আ.লীগ), ভেড়ামারায় শামীমুল ইসলাম (আ.লীগ), মিরপুরে এনামুল হক (আ.লীগ), কুমারখালীতে সামসুজ্জামান অরুণ (আ.লীগ), খোকসায় তারিকুল ইসলাম (আ.লীগ); চুয়াডাঙ্গায় বিদ্রোহী ওবায়দুর রহমান চৌধুরী (আ.লীগ), জীবননগরে জাহাঙ্গীর আলম (আ.লীগ), দর্শনায় মতিয়ার রহমান (আ.লীগ) ও আলমডাঙ্গায় আহসান কাদির (আ.লীগ)। ঝিনাইদহের শৈলকুপায় আশরাফুল আজম খান (আ.লীগ), হরিণাকুণ্ডুতে শাহিনুর রহমান (আ.লীগ), মহেশপুরে আব্দুর রাশিদ খান (আ.লীগ), কোটচাঁদপুরে জাহিদুল ইসলাম (স্বতন্ত্র)।

যশোরে জহিরুল ইসলাম চাকলাদার (আ.লীগ), চৌগাছায় নুরুদ্দিন আল মামুন (আ.লীগ), মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান (আ.লীগ), কেশবপুরে রফিকুল ইসলাম মোড়ল (আ.লীগ), নওয়াপাড়ায় সুশান্ত দাস (আ.লীগ) ও বাঘারপাড়ায় মো. কামরুজ্জামান (আ.লীগ)।

মাগুরা পৌরসভায় খুরশীদ হায়দার টুটুল (আ.লীগ); নড়াইলে জাহাঙ্গীর হোসেন (আ.লীগ), কালিয়ায় ফকির মুশফিকুর রহমান (আ.লীগ– বিদ্রোহী); খুলনার চালনায় সনৎ​ কুমার বিশ্বাস (আ. লীগ) ও পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর (আ.লীগ); বাগেরহাটে খান হাবিবুর রহমান (আ.লীগ), মোরেলগঞ্জে মনিরুল হক (আ.লীগ);সাতক্ষীরায় তাসকিন আহমেদ চিশতি (বিএনপি), কলারোয়ায় গাজী আক্তারুল ইসলাম (বিএনপি)।

বরগুনা পৌরসভায় আ.লীগের শাহাদাত হোসেন (আ.লীগ–বিদ্রোহী), পাথরঘাটায় আনোয়ার হোসেন আকন্দ (আ.লীগ); পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হাওলাদার (আ.লীগ), কুয়াকাটায় আব্দুল বারেক মোল্লা (আ.লীগ); ভোলায় মোহাম্মদ মনিরুজ্জামান (আ.লীগ), বোরহানউদ্দিনে মো. রফিকুল ইসলাম (আ.লীগ), দৌলতখানে জাকির হোসেন তালুকদার (আ.লীগ); বরিশালের গৌরনদীতে মো. হারিছুর রহমান (আ.লীগ), উজিরপুরে মো. গিয়াস উদ্দিন ব্যাপারী (আ.লীগ), বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল (আ.লীগ), বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া (আ.লীগ), মুলাদীতে সফিকউজ্জামান (আ.লীগ), মেহেন্দীগঞ্জে কামাল উদ্দিন খান (আ.লীগ); ঝালকাঠির নলছিটিতে তছলিম উদ্দিন চৌধুরী (আ.লীগ) নির্বাচিত হয়েছেন।

পিরোজপুরের স্বরূপকাঠিতে গোলাম কবির (আ.লীগ); রাজবাড়ীতে মোহাম্মদ আলী চৌধুরী (আ.লীগ), গোয়ালন্দে শেখ মো. নিজাম (স্বতন্ত্র), পাংশায় আবদুল আল মাসুদ বিশ্বাস (আ.লীগ); ফরিদপুরের বোয়ালমারীতে মো. মোজাফফার হোসেন মিয়া (আ.লীগ–বিদ্রোহী), নগরকান্দায় মো. রায়হান উদ্দিন মিয়া (আ.লীগ); গোপালগঞ্জে কাজী লিয়াকত আলী (আ.লীগ); শরীয়তপুরে রফিকুল ইসলাম (আ.লীগ), নড়িয়ায় হায়দার আলী (আ.লীগ), জাজিরায় ইউনুস ব্যাপারী (আ.লীগ), ডামুড্যায় হুমায়ুন কবির (আ.লীগ) ও ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার (আ.লীগ)।

সুনামগঞ্জে মো. আয়ুব বখত জগলুল (আ.লীগ), ছাতকে আবুল কালাম চৌধুরী (আ.লীগ), দিরাইয়ে জয়ী হয়েছেন মোশারফ মিয়া (আ.লীগ), জগন্নাথপুরে জয়ী হয়েছেন আবদুল মনাফ (আ.লীগ); সিলেটের গোলাপগঞ্জে বিজয়ী হয়েছেন সিরাজুল জব্বার চৌধুরী (আ.লীগ–বিদ্রোহী), কানাইঘাটে মো. নিজাম উদ্দিন (আ.লীগ–বিদ্রোহী), জকিগঞ্জে খলিল উদ্দিন (আ.লীগ); মৌলভীবাজারে মো. ফজলুর রহমান (আ.লীগ), কমলগঞ্জে মো. জুয়েল আহমদ (আ.লীগ), বড়লেখায় আবুল ইমাম মো. ইমরান চৌধুরী (আ.লীগ), কুলাউড়ায় শফি আলম ইউনুছ (আ.লীগ–বিদ্রোহী); হবিগঞ্জে জিকে গউছ (বিএনপি), নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী (বিএনপি), চুনারুঘাটে নাজিমউদ্দিন (বিএনপি), শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া (আ.লীগ), মাধবপুরে হিরেন্দ্র লাল সাহা (আ.লীগ)।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা (আ.লীগ); কুমিল্লার হোমনায় মো. নজরুল ইসলাম (আ.লীগ), চৌদ্দগ্রামে মো. মিজানুর রহমান (আ.লীগ), দাউদকান্দিতে নাঈম ইউসুফ (আ.লীগ), লাকসামে মো. আবুল খায়ের (আ.লীগ), চান্দিনায় মো. মফিজুল ইসলাম (আ.লীগ) ও বরুড়ায় জসীমউদ্দিন পাটোয়ারী (বিএনপি); চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম (আ.লীগ), মতলবে মো. আওলাদ হোসেন (আ.লীগ), হাজীগঞ্জে আ স ম মাহবুব আলম (আ.লীগ) ও ফরিদগঞ্জে মো. মাহফুজুল হক (আ.লীগ)।

শেরপুরে গোলাম কিবরিয়া (আ.লীগ) , নকলায় মো. হাফিজুর রহমান (আ.লীগ), শ্রীবরদীতে মো. আবু সাইদ (আ.লীগ), নালিতাবাড়ীতে আবু বকর সিদ্দিক (আ.লীগ); টাঙ্গাইলে জামিলুর রহমান (আ.লীগ), সখীপুরে আবু হানিফ আজাদ (আ.লীগ), মধুপুরে খন্দকার মাসুদ পারভেজ (আ.লীগ), ধনবাড়ীতে খন্দকার মঞ্জুরুল ইসলাম (আ.লীগ), গোপালপুরে রকিবুল হক (আ.লীগ), ভূঞাপুরে মাসুদুল হক (আ.লীগ), কালিহাতীতে বিএনপির আলী আকবর জব্বার, মির্জাপুরে সাহাদত হোসেন (আ.লীগ)।

ময়মনসিংহের নান্দাইলে মো. রফিক উদ্দিন ভূঁইয়া (আ.লীগ), ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র মো. আবদুছ ছাত্তার, মুক্তাগাছায় বিএনপির শহীদুল ইসলাম, ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া (আ.লীগ), ত্রিশালে এ বি এম আনিসুজ্জামান (আ.লীগ-বিদ্রোহী), ভালুকায় এ কে এম মেজবাহ উদ্দিন (আ.লীগ), ফুলপুরে বিএনপির আমিনুল হক, গফরগাঁওয়ে ইকবাল হোসেন (আ.লীগ), গৌরীপুরে সৈয়দ রফিকুল ইসলাম (আ.লীগ)।

নেত্রকোনা পৌরসভায় মো. নজরুল ইসলাম খান (আ.লীগ), কেন্দুয়ায় মো. আসাদুল হক ভূঁইয়া (আ.লীগ), মোহনগঞ্জে লতিফুর রহমান (আ.লীগ), মদনে আব্দুল হান্নান তালুকদার (আ.লীগ- বিদ্রোহী). দুর্গাপুরে আ. ছালাম; কিশোরগঞ্জে পারভেজ মিয়া (আ.লীগ), করিমগঞ্জে আ.লীগের আব্দুল কাইয়ুম (আ.লীগ-বিদ্রোহী), ভৈরবে ফখরুল আলম (আ.লীগ), কুলিয়ারচরে আবুল হাসান (আ.লীগ), বাজিতপুরে আনোয়ার হোসেন (আ.লীগ), কটিয়াদীতে শওকত উছমান (আ.লীগ), হোসেনপুরে আবদুল কাউয়ুম (আ.লীগ); জামালপুরে মির্জা সাখাওয়াতুল আলম (আ.লীগ), দেওয়ানগঞ্জে শাহনেওয়াজ শাহনশাহ (আ.লীগ), মেলান্দহে শফিক জাহেদী (আ.লীগ), ইসলামপুরে শেখ আবদুল কাদের (আ.লীগ) ও সরিষাবাড়ীতে শেখ রুকুনুজ্জামান (আ.লীগ)।

মানিকগঞ্জে গাজী কামরুল ইসলাম(আ.লীগ-বিদ্রোহী); ঢাকার সাভারে আবদুল গনি (আ.লীগ), ধামরাইয়ে গোলাম কবির (আ.লীগ); মুন্সিগঞ্জে ফয়সাল বিপ্লব (আ.লীগ), মিরকাদিমে শহীদুল ইসলাম (আ.লীগ); গাজীপুরের শ্রীপুরে মো. আনিছুর রহমান (আ.লীগ); নরসিংদীতে কামরুজ্জামান (আ.লীগ), মনোহরদীতে আমিনুর রশিদ (আ.লীগ); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদেকুর রহমান (আ.লীগ-বিদ্রোহী), তারাবতে হাসিনা গাজী (আ.লীগ)।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. শাহজাহান সিকদার (আ.লীগ), মিরসরাইয়ে গিয়াস উদ্দিন (আ.লীগ), রাউজানে দেবাশীষ পালিত (আ.লীগ), সন্দ্বীপে জাফরুল্লাহ টিটু (আ.লীগ), বারইয়ারহাটে নিজাম উদ্দিন (আ.লীগ), বাঁশখালীতে সেলিমুল হক চৌধুরী (আ.লীগ), পটিয়ায় মুহাম্মদ হারুনুর রশিদ (আ.লীগ), চন্দনাইশে মাহাবুবুল আলম (আ.লীগ), সীতাকুণ্ডে বদিউল আলম (আ.লীগ) ও সাতকানিয়ায় মোহাম্মদ জোবায়ের (আ.লীগ); রাঙামাটিতে আকবর হোসেন চৌধুরী (আ.লীগ); বান্দরবানে বেবী ইসলাম (আ.লীগ), লামায় জহিরুল ইসলাম (আ.লীগ); খাগড়াছড়িতে রফিকুল আলম (স্বতন্ত্র), মাটিরাঙ্গায় শামসুল হক (আ.লীগ); নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আবদুল কাদের মির্জা (আ.লীগ), হাতিয়ায় এ কে এম ইউছুফ আলী (আ.লীগ) ; ফেনীর দাগনভূঞায় ওমর ফারুক খান (আ.লীগ), লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহ উদ্দিন (আ.লীগ), রায়পুরে হাজী ইসমাইল খোকন (আ.লীগ), রামগঞ্জে আবুল খায়ের পাটোয়ারী (আ.লীগ)।