প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী পৌরসভায় মেয়র পদে নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।কমিশন সূত্র জানায়, তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ জানুয়ারি। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব আবদুল ওদুদ।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, কমিশন নিজস্ব জনবল দিয়ে এ নির্বাচন পরিচালনা করবে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে।