মেয়র পদে মনোনয়ন পেলেন ২৩৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ
আওয়ামী লীগ

২৩৫টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে মনোনীত প্রার্থীদের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে দলের পক্ষ থেকে প্রার্থীদের তালিকা গণমাধ্যমে সরবরাহ করা হয়নি।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই আজও দলটির মনোনয়ন পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের সূত্র ও প্রথম আলোর জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের বিভাগভিত্তিক তালিকা তুলে ধরা হলো:
খুলনা বিভাগ: খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর, চালনায় সনত কুমার বিশ্বাস; বাগেরহাটে খান হাবিবুর রহমান, মোরেলগঞ্জে মনিরুল হক তালুকদার; সাতক্ষীরার কলারোয়ায় আমিনুল ইসলাম, সাতক্ষীরায় শাহাদাৎ হোসেন; কুষ্টিয়ায় আনোয়ার আলী, ভেড়ামারায় শামীমুল ইসলাম, কুমারখালীতে শামসুজ্জামান অরুণ, খোকসায় তরিকুল ইসলাম, মিরপুরে এনামুল হক; যশোরে জহিরুল ইসলাম চাকলাদার, মনিরামপুরে মাহমুদুল হাসান, কেশবপুরে রফিকুল ইসলাম মোড়ল, চৌগাছায় নূরউদ্দিন আল মামুন, বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু, নওয়াপাড়ায় সুশান্ত কুমার শান্ত; ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম, মহেশপুরে আবদুর রশিদ খান, কোটচাঁদপুরে শহীদুজ্জামান সেলিম, হরিণাকুণ্ডুতে শাহিনুর ইসলাম; চুয়াডাঙ্গায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, আলমডাঙ্গায় হাসান কাদির, দর্শনায় মতিয়ার রহমান, জীবননগরে নাসির উদ্দিন। মেহেরপুরের গাংনীতে আহম্মেদ আলী; নড়াইলে মো. জাহাঙ্গীর বিশ্বাস, কালিয়ায় মো. অহিদুজ্জামান; মাগুরা পৌরসভায় খুরশিদ হায়দার (টুটুল)।
ঢাকা বিভাগ: ঢাকার সাভার পৌরসভায় মনোনয়ন পেয়েছেন আবদুল গনি, ধামরাইয়ে কবির মোল্লা; মুন্সীগঞ্জে ফয়সাল বিপ্লব, মীরকাদিমে শহীদুল ইসলাম শাহিন; নরসিংদীতে মো. কামরুজ্জামান, মনোহরদীতে আমিনুর রশীদ সুজন, মাধবদীতে মোশাররফ হোসেন, শরীয়তপুরে রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরায় ইউনুস ব্যাপারী, নড়িয়ায় হায়দার আলী, ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার, ডামুড্যায় বাচ্চু ছৈয়াল; মাদারীপুরে খালিদ হাসান ইয়াদ, কালকিনিতে এনায়েত হাওলাদার, শিবচরে আওলাদ মাস্টার। গাজীপুরের শ্রীপুরে আনিসুর রহমান; টাঙ্গাইলে জামিলুর রহমান মিরন, কালীহাতিতে আনসার আলী, ধনবাড়ীতে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুরে মাসুদ পারভেজ, গোপালপুরে রকিবুল হক, ভূঞাপুরে মাসুদুল হক, মির্জাপুরে শাহদাত হোসেন, সখীপুরে আবু হানিফ আজাদ; কিশোরগঞ্জে মাহমুদ পারভেজ, হোসেনপুরে আবদুল কাইয়ুম খোকন, কুলিয়ারচরে আবুল হাসান কাজল, বাজিতপুরে আনোয়ার হোসেন আশরাফ, ভৈরবে ফখরুল ইসলাম, কটিয়াদীতে শুক্কুর আলী, করিমগঞ্জে মামুন চৌধুরী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আহমেদ হোসেন মির্জা। মানিকগঞ্জে মো. রমজান আলী; রাজবাড়ীতে মহম্মদ আলী চৌধুরী, পাংশায় আবদুল আল মাসুদ বিশ্বাস, গোয়ালন্দে শেখ নজরুল ইসলাম; ফরিদপুরের বোয়ালমারীতে শাহজাহান মৃধা ও নগরকান্দায় রায়হান উদ্দিন মাস্টার।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন, গৌরীপুরে সৈয়দ রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জে হাবিবুর রহমান, ভালুকায় মেজবাহ উদ্দিন কাইয়ুম, মুক্তাগাছায় আবদুল হাই আকন্দ। নেত্রকোনায় নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে লতিফুর রহমান রতন, মদনে আবদুল হান্নান, কেন্দুয়ায় আসাদুল হক ভুঁইয়া, দুর্গাপুরে আবদুস সালাম। জামালপুরে মির্জা সাখাওয়াতুল আলম, সরিষাবাড়ীতে রোকনুজ্জামান, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া, মেলান্দহে শফিক জায়েদী, ইসলামপুরে আবদুল কাদের শেখ ও দেওয়ানগঞ্জে শাহনেওয়াজ শাহান শাহ।
বরিশাল বিভাগ: বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরে গিয়াস উদ্দিন, গৌরনদীতে মো. হারিসুর রহমান, মেহেন্দিগঞ্জে মো. কামাল উদ্দিন খান, মুলাদীতে শফিক উজ জামান, বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল। বরগুনায় কামরুল আহসান, বেতাগীতে আলতাফ হোসেন বিশ্বাস, পাথরঘাটায় আনোয়ার হোসেন আকন্দ। পিরোজপুরে হাবিবুর রহমান মালেক, স্বরূপকাঠিতে জি এম কবির; পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল হাওলাদার, কুয়াকাটায় আবদুল বারেক মোল্লা; ভোলায় মনিরুজ্জামান, দৌলতখানে জাকির হোসেন তালুকদার ও বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম।
সিলেট বিভাগ: সিলেটের জকিগঞ্জে মনোনয়ন পেয়েছেন খলিল উদ্দিন, কানাইঘাটে লুৎফুর রহমান, গোলাপগঞ্জে জাকারিয়া আহমেদ; সুনামগঞ্জে আইয়ুব বখত জগলুল, ছাতকে আবুল কালাম চৌধুরী, দিরাইয়ে মোশাররফ মিয়া, জগন্নাথপুরে হাজি আবদুল মনাফ, মৌলভীবাজারে ফজলুর রহমান, কুলাউড়ায় এ কে এম সফি আহমেদ সলমান, বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জে জুয়েল আহমেদ; হবিগঞ্জে আতাউর রহমান, নবীগঞ্জে তোফাজ্জল ইসলাম, চুনারুঘাটে সাইফুল ইসলাম, মাধবপুরে হীরেন্দ্র লাল সাহা ও শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামউদ্দিন চৌধুরী, রাউজানে দেবাশীষ পালিত, পটিয়ায় হারুন-অর-রশীদ, সন্দ্বীপে জাফরুল্লাহ টিটু, বাঁশখালীতে সেলিমুল হক, সাতকানিয়ায় মো. জোবায়ের, চন্দনাইশে মাহবুবুল আলম, রাঙ্গুনিয়ায় শাহাজাহান সিকদার, সীতাকুণ্ডে বদিউল আলম; রাঙামাটিতে আকবর হোসেন চৌধুরী; খাগড়াছড়িতে মো. শানে আলম; কুমিল্লার হোমনায় নজরুল ইসলাম, দাউদকান্দিতে নাঈম ইউসুফ সেইন, চান্দিনায় মফিজুল ইসলাম, বরুড়ায় বাহাদুরুজ্জামান, লাকসামে আবুল খায়ের, চৌদ্দগ্রামে মিজানুর রহমান; চাঁদপুরের ফরিদগঞ্জে মাহফুজুল হক, কচুয়ায় নাজমুল আলম স্বপন, ছেংগারচরে রফিকুল আলম জজ, হাজীগঞ্জে মাহবুবুল আলম, মতলবে আওলাদ হোসেন; ফেনীতে হাজি আলাউদ্দিন, পরশুরামে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, দাগনভূঞায় ওমর ফারুক খান; নোয়াখালীর চাটখিলে মোহাম্মদ উল্লাহ, চৌমুহনীতে আখতার হোসেন ফয়সাল, বসুরহাটে আবদুল কাদের মির্জা, হাতিয়ায় এ কে এম ইউসুফ আলী; লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের, রায়পুরে ইসমাঈল হোসেন খোকন, রামগতিতে মেজবাহ উদ্দিন; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় আওয়ামী লীগের তাকজিল খলিফা মনোনয়ন পেয়েছেন।
রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জে সৈয়দ আবদুর রউফ, কাজীপুরে নিজামুদ্দীন, বেলকুচিতে আশানূর বিশ্বাস, শাহজাদপুরে হালিমুল হক মিরু, রায়গঞ্জে আবদুল্লাহ আল পাঠান, উল্লাপাড়ায় এস এম নজরুল ইসলাম; পাবনায় রাকিব হাসান, ঈশ্বরদীতে আবুল কালাম আজাদ, সুজানগরে আবদুল ওহাব, ফরিদপুরে কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুরায় গোলাম হাসনাইন রাসেল, সাঁথিয়ায় সিরাজুল ইসলাম প্রমাণিক, চাটমোহরে সাখাওয়াত হোসেন; নাটোরে উমা চৌধুরী, সিংড়ায় জান্নাতুল ফেরদৌস, গোপালপুরে রোকসানা মোর্তুজা লিলি, বড়াইগ্রামে আবদুল বারেক সর্দার, নলডাঙ্গায় শফির উদ্দিন মণ্ডল; নওগাঁয় সেতার আহমেদ শিহাব; রাজশাহীর চারঘাটে নার্গিস খাতুন, গোদাগাড়ীতে মনিরুল ইসলাম, তানোরে ইমরুল হক, নওহাটায় আবদুল বারী খান, তাহেরপুরে আবুল কালাম আজাদ, আড়ানিতে বাবলু হোসেন, দুর্গাপুরে তোফাজ্জল হোসেন, পুঠিয়ায় রবিউল ইসলাম, ভবানীগঞ্জে আবদুল মালেক মণ্ডল, কাঁকনহাটে আবদুল মজিদ, কেশরহাটে শহীদুজ্জামান।
চাঁপাইনবাবগঞ্জে সামিউল হক, নাচোলে আবদুর রশিদ, রহনপুরে গোলাম রাব্বানী, শিবগঞ্জে ময়েন খান; বগুড়ায় রেজাউল করিম, শিবগঞ্জে তৌহিদুর রহমান, কাহালুতে হেলাল উদ্দিন কবিরাজ, সারিয়াকান্দিতে আলমগীর শাহিন, ধুনটে শরিফুল ইসলাম খান, শেরপুরে আবদুস সাত্তার, গাবতলীতে মমিনুল ইসলাম, নন্দীগ্রামে রফিকুল ইসলাম ও সান্তাহারে দলীয় মনোনয়ন পেয়েছেন রাশেদুল ইসলাম।

আরও পড়ুন: