মেয়র পদে মামা-ভাগনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপন মামা-ভাগনি এমদাদুল হক ও সোহেলী পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র জানায়, মামা এমদাদুল হক পৌরসভার বর্তমান মেয়র এবং কালিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। আর তাঁর ভাগনি সোহেলী পারভীন সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছে উপজেলা সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান হীরাকে। এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন এমদাদুল হক ও সোহেলী পারভীন।