প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া গতকাল রোববার শেষ হয়েছে। দুই দিনের বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে ৪৬, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন ও মেয়র পদে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।নির্বাচন কমিশন সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে এখন মেয়র পদে ১৩ জন, ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৬৪ জনে দাঁড়িয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন।তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিলের শুনানি শেষে তাঁদের প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘দুই দিনের বাছাইকালে সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জনের এবং মেয়র পদে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।’