মেয়র পদে ৫০৮ জনের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও রংপুর বিভাগে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত সোমবার। দুই বিভাগে মেয়র পদে মোট ৫০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।রাজশাহী বিভাগের আট জেলার ৪৯টি পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে। এতে মেয়র পদে ৩৪২ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৫০৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী উপনির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ১১টি পৌরসভায় ৮৭ জন মেয়র, ৫১০ জন সাধারণ কাউন্সিলর ও ১২৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভায় ৩৩ জন মেয়র; নাটোরের ছয়টি পৌরসভায় ৩৪ জন; জয়পুরহাটের চারটি পৌরসভায় ২৬ জন; সিরাজগঞ্জের ছয়টি পৌরসভায় ৩৮ জন; নওগাঁর দুটি পৌরসভায় ১৪ জন; বগুড়ার নয়টি পৌরসভায় ৫৭ জন; পাবনার সাতটি পৌরসভায় ৫৩ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রংপুর বিভাগের আট জেলার ২৮টি পৌরসভার মধ্যে নির্বাচন হচ্ছে ২৩টিতে। এতে মেয়র পদে ১৬৬ জন, সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ১৯০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইনি জটিলতার কারণে পঞ্চগড়ের বোদা, দিনাজপুরের ঘোড়াঘাট ও পার্বতীপুর, রংপুর পৌরসভা এবং নীলফামারীর ডোমারে নির্বাচন হচ্ছে না বলে নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে।