মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বুধবার মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমসহ বেলাল হোসেন, নূরুল হক তালুকদার, এনামুল হক, আফসার আলী ও মাহবুবর রহমান।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের এক দিন আগে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। গত ২৫ নভেম্বর পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক গতকাল বুধবার (৩ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই, ১২ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোটের দিন ধার্য রয়েছে।