বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নয়জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আমিরুল ইসলাম, আবু হোসেন সরকার, খন্দকার আবদুল জলিল, লোকমান হোসেন, নজরুল ইসলাম, তাইফুর রহমান, রমজান আলী, আউলিয়া খন্দকার ও সাইফুল ইসলাম। সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে চারজন, ৩ নম্বর ওয়ার্ডে আটজন, ৪ নম্বর ওয়ার্ডে সাতজন, ৫ নম্বর ওয়ার্ডে চারজন, ৬ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৭ নম্বর ওয়ার্ডে সাতজন, ৮ নন্বর ওয়ার্ডে চারজন ও ৯ নম্বর ওয়ার্ডে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক ১৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২১ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার, ২২ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।