মেয়র প্রার্থী ববি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। গতকাল শনিবার দুপুরে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় বিতর্কিত ব্যবসায়ী বাবা মুসা বিন শমসেরের কার্যালয় ড্যাটকো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থিতার ঘোষণা দেন ববি হাজ্জাজ।
তবে এরশাদ ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে বাহাউদ্দিন আহমেদ বাবুলের নাম ঘোষণা করেছিলেন। গতকাল বিকেলেও আলোচনা সভায় জাপার চেয়ারম্যান এরশাদ ববি হাজ্জাজের নাম উল্লেখ না করে বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী উত্তরে বাহাউদ্দিন, দক্ষিণে সাইফুদ্দিন আহম্মেদ। এর বাইরে দলের আর কোনো প্রার্থী নেই। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’