মেয়র মহিউদ্দিনের অসৌজন্যমূলক আচরণের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কটূক্তির প্রতিবাদ করে গতকাল বুধবার বিবৃতি দিয়েছেন সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর ও প্যানেল মেয়র। বিবৃতিতে মঙ্গলবার রাতে শহরতলীর বালুছড়া এলাকায় এক অনুষ্ঠানে স্থানীয় মহিলা কাউন্সিলর ফেরদৌস আরার প্রতি মেয়রের অসৌজন্যমূলক আচরণের নিন্দাও জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মেয়র মহিউদ্দিন চৌধুরী জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। বিবৃতিদাতা কাউন্সিলররা হলেন রেখা আলম, এস এম ইকবাল হোসেন, লুত্ফুন্নেছা দোভাষ, সাহেদা কাসেম, আঞ্জুমান আরা বেগম, রেহানা কবির, গিয়াসউদ্দিন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।