মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ স্থগিতের এ আদেশ দেন।
জয়দেবপুর থানায় করা এক মামলার অভিযোগপত্র গ্রহণের কথা উল্লেখ করে গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছিল স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মান্নান। এ রিটের শুনানি শেষে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এটি নিশ্চিত করেছেন গাজীপুর বারের সভাপতি ও মেয়র মান্নানের আইনজীবী মো. শহিদুজ্জামান।