মেয়র মোহাম্মদ হানিফ মসজিদের নির্মাণকাজের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর কবরস্থানে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ নামে একটি দ্বিতল মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে৷ গতকাল ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নির্মাণকাজের উদ্বোধন করেন৷
সাঈদ খোকন জানান, মসজিদটি নির্মিত হলে প্রায় দেড় হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন৷ এ ছাড়া মসজিদটিতে ৩২টি গাড়ি পার্কিং ব্যবস্থা, একটি লিফট ও ৪২ জনের একসঙ্গে অজু করার জায়গা থাকবে৷ মসজিদটি নির্মাণের জন্য ব্যয় হবে প্রায় ৮ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন ৷