মেয়র লোকমান হত্যা আ.লীগের গৃহবিবাদের ফল: আমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের গৃহবিবাদের ফল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমান উল্লাহ আমান বলেন, দেশবাসী এত দিনে জেনে গেছে লোকমান হোসেন হত্যাকাণ্ডে কারা জড়িত। অথচ তাদের গ্রেপ্তার না করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি কামালউদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম, যুক্তরাজ্য শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুল ইসলাম, বিএনপির নেতা শরীফ মো. মহিউদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির প্রমুখ।