মেয়র হানিফ ফ্লাইওভার প্রকল্প পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শুক্রবার মেয়র মোহাম্মদ হানিফ (যাত্রাবাড়ী-গুলিস্তান) ফ্লাইওভার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, এই ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হলে তা দেশের অবকাঠামো খাতে উন্নয়নের নতুন দুয়ার উন্মোচন করবে। তিনি প্রকল্প ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।প্রকল্প পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার অন্যতম পদক্ষেপ হিসেবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরুর উদ্যোগ নেয়। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে নতুন দিকের সূচনা করবে। ঢাকা শহরকে যানজটমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে ফ্লাইওভারটি অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।