মেয়র হানিফ ফ্লাইওভারের আরেকটি র্যাম্প চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের (যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার) আরেকটি র্যাম্প যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। জনপথ থেকে ডেমরা যাওয়ার এই র্যাম্পটি গত গত শুক্রবার উন্মুক্ত করা হয়। এর ফলে ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও সিলেটগামী যানবাহন ফ্লাইওভারের সুবিধা ভোগ করতে পারবে। এ র্যাম্পটি খুলে দেওয়ার ফলে সুলতানা কামাল সেতুর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হলো।
একই সঙ্গে জনপথ থেকে গুলিস্তান এবং পলাশীগামী আরেকটি র্যাম্প যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।