মেয়রকে প্রাণনাশের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. নূরুল হক ভূইয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেয়র।জিডিতে বলা হয়েছে, গত শুক্রবার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মানিক মিয়া, তাঁর ছোট ভাই মো. ইয়াছিনসহ ১৭ জন এবং অজ্ঞাত পরিচয় আরও ১৬ জন তাঁর জিপ গাড়ি ভাঙচুর করেন এবং চালক খোকন মিয়াকে মারধর করেন। তাঁরা সবাই পৌর শহরের তারাগন গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা করার উদ্যোগ নিলে পরের দিন মেয়রকে খুন করার হুমকি দেয় মানিক মিয়াসহ অন্য সন্ত্রাসীরা। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বলেন, মেয়রের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।