মেয়রকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার কলাপাড়া পৌরসভার নতুন মেয়র হওয়ায় কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া-রাঙ্গাবালী আসনের সাংসদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান মাহমুদ ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান।