প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে পুলিশ এক দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল বিকেল চারটার দিকে পুলিশ অস্ত্র মামলায় লিটনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। লিটনের পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানান। ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রুবাইয়া আমেনা জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, মেয়রকে গুলি করার ঘটনায় তাঁর ছেলের বিরুদ্ধে ঝালকাঠি থানার এসআই কাউসার মাতব্বর বাদী হয়ে মামলা করেন। গত ২৮ ফেব্রুয়ারি মেয়রের ছেলে মেয়রকে গুলি করলে তা লক্ষ্যভ্রস্ট হয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালালে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঝালকাঠি সংবাদদাতা