মেয়রসহ ১৬ প্রার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়াল ও যানবাহনে নির্বাচনী পোস্টার সাঁটানোর অভিযোগে নাটোরের সিংড়া পৌরসভার তিন মেয়র ও ১৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড করেছেন সেখানকার নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার জাহিদুল ইসলাম। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার দুপুরে এই আদেশ দেন তিনি।

এর মধ্যে আওয়ামী লীগের জান্নাতুল ফেরদৌস, বিএনপির শামীম আল রাজি সিহানুর রহমান ও স্বতন্ত্র আবদুল মালেককে তিন হাজার টাকা করে ও প্রত্যেক কাউন্সিলরকে এক হাজার টাকা করে অর্থদণ্ড করেন।

এদিকে দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার নাসরিন বানুর ভ্রাম্যমাণ আদালত গতকাল  বিএনপির মেয়র প্রার্থী ইসাহাক আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।