মেয়রের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকার গণময়দানে গত শুক্রবার রাতে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরিষাবাড়ী পৌরসভাকে ২০১৬ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার করেছেন মেয়র। সভায় মেয়র ফয়জুল কবির তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দীন খান। এতে জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।