মেয়রের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র গাজী কামরুল হুদা সেলিম। তিনি বলেছেন, এই পৌরসভা দুর্নীতিগ্রস্ত পৌরসভা হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁর প্রথম কাজ হবে দুর্নীতিমুক্ত থাকা এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল রোববার আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো কাউন্সিলর বা কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিলাদ শেষে মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।