মেয়রের দায়িত্ব নিলেন নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সৌরভ দাশ
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
নগরের আন্দরকিল্লায় অবস্থিত নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নাছিরের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন।
পরে এক সংবাদ সম্মেলনে মেয়র নাছির বলেন, সিটি করপোরেশনের সকল বিভাগকে অটোমেশনের আওতায় এনে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনে রূপান্তর করা হবে। এ ছাড়া করপোরেশনের আইন ও বিধি মোতাবেক প্রশাসনিক সংস্কারের মাধ্যমে নগরীর জলজট ও পরিচ্ছন্নতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়ন করা হবে।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে নগর ভবনে প্রবেশ করেন নাছির। এ সময় করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদ সদস্য ও নগর আওয়ামী লীগের উপদেষ্টা ইসহাক মিয়া, সিটি করপোরেশনের নির্বাচিত ও বিদায়ী কাউন্সিলররা, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরীন প্রমুখ।
৬৬ সংবর্ধনার পর দায়িত্ব নিচ্ছেন মেয়র নাছির

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির। মেয়র হিসেবে তিনি শপথ নেন গত ৬ মে। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে দায়িত্ব পেতে তাঁকে এত দিন অপেক্ষায় থাকতে হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ হবে প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকে পাঁচ বছর পর্যন্ত। ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর জয়ী মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা হয় ওই বছরের ২৬ জুলাই, যার মেয়াদ গতকাল শনিবার শেষ হয়।