মেয়রের বাধায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত প্রায় সাড়ে চার কাঠা জমি নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট ও পৌর কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। উভয় পক্ষই ওই জমি তাদের দাবি করে পাল্টাপাল্টি সংবাদ সমেঞ্চলন করেছে। গত শুক্রবার ওই জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের কাজে পৌর মেয়র বাধা দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নির্মাণকাজও বন্ধ রয়েছে।পৌরসভার মেয়র আবদুল মতিন গত শনিবার পৌরসভার সমেঞ্চলনকক্ষে সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করেন, শহরের মডার্ন মার্কেটের মাছবাজারসংলগ্ন মূল্যবান সাড়ে চার কাঠা জমি অবৈধভাবে দখল করে সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৯ সালে পৌরসভার ওই জমি তৎকালীন জেলা প্রশাসক অবৈধভাবে খাস খতিয়ানভুক্ত করে মুক্তিযোদ্ধা সংসদকে বন্দোবস্ত দেন। সেই সময় পৌরসভার পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। কিন্তু তদবিরের অভাবে পরে মামলাটি খারিজ হয়ে যায়।আবদুল মতিন দাবি করেন, ওই জমিতে একটি আধুনিক মাছবাজার নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আবদুল ওদুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পৌরসভার মেয়রকে মাছবাজারটি আধুনিকভাবে নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য এ জমির পরিবর্তে একই পরিমাণ জমি অন্যখানে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পৌরসভা।গত রোববার পাল্টা সংবাদ সমেঞ্চলন করে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট। তারা দাবি করে, ওই জমি নিয়মমাফিক বন্দোবস্ত নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। লিখিত বক্তব্যে ইউনিট কমান্ডার গোলাম রাব্বানী বলেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কার্যালয় নির্মাণের জন্য ১৯৮৯ সালে তৎকালীন জেলা প্রশাসক পৌরসভার ওই জমি খাস খতিয়ানভুক্ত করে তাঁদেরকে বন্দোবস্ত দেন। ওই সময় থেকেই মুক্তিযোদ্ধা সংসদ সেখানে জেলা কার্যালয় নির্মাণ করে ওই জমি ভোগদখল এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে।গোলাম রাব্বানী আরও জানান, বর্তমান সরকার প্রতি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্স নির্মাণের জন্য গত ৭ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়। দুই মাস আগে কার্যাদেশও দেওয়া হয়। কিছুদিন আগে ওই জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পৌরসভা সদর সহকারী জজ আদালতে আপিল করে। কিন্তু আদালত তা নামঞ্জুর করে দেন। গোলাম রাব্বানী অভিযোগ করেন, গত শুক্রবার পৌর মেয়র আবদুল মতিন ২৫-৩০ জন সন্ত্রাসী নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য ওই জমির চারপাশে দেওয়া বেড়ার টিন খুলে নিয়ে যান এবং কাজে বাধা দেন। জেলার মুক্তিযোদ্ধারা যেকোনো মূল্যে পৌরসভার এ অপতৎপরতা প্রতিরোধ করবে। এ ব্যাপারে আজ বুধবার মানববন্ধন করা হবে।পৌর মেয়র আবদুল মতিন দাবি করেন, ওই জমি তাঁদের। এ কারণে তাঁরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে বাধা দিয়েছেন এবং বেড়ার টিন খুলে নিয়ে এসেছেন।