মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর পৌরসভার চারজন কাউন্সিলর অভিযোগ করেছেন, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন খাতে দুর্নীতির কারণে এই পৌরসভার উন্নয়ন প্রকল্পের ২৫ কোটি টাকার বরাদ্দ বাতিল হয়ে গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলররা এ অভিযোগ করেন।অভিযোগ প্রসঙ্গে সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, তিনি কোনো অনিয়ম-দুর্নীতি করেননি। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা কারও এজেন্ডা বাস্তবায়ন করতে তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, উন্নয়ন প্রকল্পের ২৫ কোটি টাকার বরাদ্দ বাতিল হয়েছে দাতাদের শর্ত পূরণ করতে না পারার কারণে।